অ্যান্টিবায়োটিক: নিয়ম না মানলে সামনে অপেক্ষা করছে ভয়ংকর বিপদ
অনেক বছর আগে, এক বিজ্ঞানী একটি ওষুধ আবিষ্কার করেছিলেন, যেটি লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছে। তিনি তখনই সতর্ক করে বলেছিলেন—
“একদিন এই ওষুধ আর কাজ করবে না। তখন মানুষ তুচ্ছ অসুখেই মারা যাবে।”
এই জীবনরক্ষাকারী ওষুধটির নাম অ্যান্টিবায়োটিক। তবে এটি খাওয়ার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। নির্ধারিত ডোজে এবং নির্ধারিত সময় পর্যন্ত খেতে হয়। কিন্তু আমরা অনেকেই নিজের ইচ্ছেমতো কয়েকটা খেয়েই বাদ দিয়ে দেই। এই ভুলের কারণেই জন্ম নেয় ভয়ংকর এক অবস্থা—অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স
একটা সহজ উদাহরণ ধরা যাক—
ধরুন, আপনার শরীরে এক লক্ষ ব্যাকটেরিয়া রয়েছে। সেগুলো মারতে প্রয়োজন ১০টি অ্যান্টিবায়োটিক ক্যাপসুল। আপনি খেলেন ৭টি। এতে ৭০ হাজার ব্যাকটেরিয়া মারা গেল, আপনি নিজেকে সুস্থ মনে করলেন।
কিন্তু বাকি ৩০ হাজার ব্যাকটেরিয়া থেকে গেল শরীরে। এবার তারা ভাবল—
“এই ওষুধ আমাদের মারতে পারে, এবার আমাদের কিছু একটা করতে হবে।”
তারা নিজেদের শরীরে এক ধরনের ‘প্রতিরোধী জ্যাকেট’ তৈরি করল, যেটা অ্যান্টিবায়োটিককে ঠেকিয়ে দেয়। শুধু নিজেরাই নয়, তাদের পরবর্তী প্রজন্মকেও সেই জ্যাকেট পরিয়ে দিল।
ফলে আপনি যদি পরেরবার আবার সেই ওষুধ খান, সেটা আর কোনো কাজই করবে না।
এই বিপদ এখানেই থেমে থাকে না।
এই ‘জ্যাকেট পরা’ ব্যাকটেরিয়াগুলো হাঁচি-কাশির মাধ্যমে ছড়িয়ে পড়ে অন্য মানুষের শরীরে। একটা সময় দেখা যায়, পুরো এলাকায় আর ঐ অ্যান্টিবায়োটিক কাজ করছে না।
এমনকি যাঁরা নিয়ম মেনে ওষুধ খান, তারাও বিপদে পড়েন।
আজ অনেক অ্যান্টিবায়োটিক আগের মতো আর কাজ করে না। বাকিগুলোর কার্যকারিতাও কমে আসছে। সামনে এমন দিন আসতে পারে—
👉 বড় বড় হাসপাতাল থাকবে,
👉 দক্ষ ডাক্তার থাকবে,
❌ কিন্তু ওষুধে আর কাজ হবে না!
❌ সামান্য ইনফেকশনেই মানুষ মারা যাবে।
উন্নত দেশগুলো এই বিষয়ে খুবই সতর্ক। তারা ডাক্তার ছাড়া কোনো ওষুধ খায় না, এবং পুরো কোর্স শেষ না করে থামায় না।
কিন্তু আমাদের উপমহাদেশে চিত্রটা ভিন্ন। বিশ্বের অন্যতম চিকিৎসা বই “ডেভিডসন মেডিসিন”-এ পর্যন্ত এই উপমহাদেশ নিয়ে বিশেষভাবে সতর্কবার্তা লেখা হয়েছে।
---
✅ এখনই সচেতন হই
❌ নিজের ইচ্ছেমতো অ্যান্টিবায়োটিক খাবেন না
✅ ডাক্তার যা দেন, পুরো কোর্স শেষ করুন
❌ অর্ধেক খেয়ে ফেলে রাখবেন না
---
ধন্যবাদ সবাইকে 🖤
সুস্থ থাকুন, সচেতন থাকুন।
